ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সাতজন নিহত হয়েছেন

কলকাতার জলপাইগুড়িতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে সাতজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

বুধবার রাত ৯টার দিকে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসুর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে অনেক মানুষের সমাগম হয়। রাতে হঠাৎ অনেক মানুষ পানির স্রোতে ভেসে যান।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩০-৪০ জনকে উদ্ধার করা হয়েছে। সাত জনের মৃত্যুর খবর জানিয়েছেন জলপাইগুড়ির জেলা প্রশাসক। এদের মধ্যে ১টি শিশুও রয়েছে। এখনো কয়জন নিখোঁজ রয়েছেন তা সঠিক বলা যাচ্ছে না। এছাড়া মাঝ নদীর চরে আটকে রয়েছেন আরো অনেক মানুষ।

এ বিষয়ে মালের বিধায়ক বুলু চিকবরাইক বলেন, প্রতি বছর মাল নদীতে বিসর্জন হয়। আজ আচমকাই এ দুর্ঘটনা ঘটল। নিখোঁজদের সঠিক খবর আমাদের কাছে নেই। ঘটনার সময় নদীর পাড়ে কমপক্ষে ৯-১০ হাজার মানুষ ছিল।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে দমকল বাহিনী এবং পুলিশ।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই।

Tag :

Update Time : ০২:১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২