ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের চার সদস্যের প্রথম জানাজা অনুষ্ঠিত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স কানাডাকে বিদায় করে শেষ আটে মরক্কো খামেনির জানাজায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ শিশু মারা গেছে জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে অন্তত ১৩টি দেশ ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয়নি খামেনির জানাজায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য

কানাডাকে বিদায় করে শেষ আটে মরক্কো

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। দলের হয়ে জোড়া গোল করেছেন আজ্জেদিন উনাহি।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

এদিন ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে স্বাগতিকরা। ম্যাচের দশম মিনিটে বাঁ পা বাড়িয়ে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বিপদ থেকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনু। কানাডাও চেষ্টা করে একাধিকবার। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় দু’দলই। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় মরক্কো। এর ফল পেতেও দেরি হয়নি তাদের। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আশরাফ হাকিমি ফ্রি–কিক থেকে সরাসরি শট না নিয়ে বক্সের কাছাকাছি থাকা আজ্জেদিন উনাহিকে বল পাঠান। পরে দারুণ এক শটে বল জালে জড়ান উনাহি।

এক গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কানাডা। তবে এর ফল হয় উল্টো। ৮২তম বল দখলে নিয়েই আক্রমণে যায়া আফ্রিকার প্রতিনিধিরা। দারুণ এক থ্রু পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তিনি সামনে এগিয়ে এসে বল বাড়িয়ে দেন আজ্জেদিন উনাহিকে। কোনো ভুল না করে কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে ম্যাচে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এ জিরোনা মিডফিল্ডার।

নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে আরও এক গোল করে ব্যবধান বাড়ান মরক্কোর সুফিয়ান রাহিমি। দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।

ম্যাচের বাকি সময়ে কানাডা আক্রমণের চেষ্টা চালালেও তা পূর্ণতা পায়নি।প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ সহ-আয়োজকরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে শেষ আটের টিকিট চূড়ান্ত করে মাঠ ছাড়ে মরক্কো।

শেষ ১৬-তে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী  শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ আটের ম্যাচে মাঠে নামবে মরক্কোনরা।

Tag :
জনপ্রিয়

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের চার সদস্যের প্রথম জানাজা অনুষ্ঠিত

কানাডাকে বিদায় করে শেষ আটে মরক্কো

Update Time : ০২:৫১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬