ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে তারাবির নামাজের কাতার গিয়েছিল তিন কিলোমিটারেরও বেশি দূরে

চলতি বছরের পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার ছিল গতকাল। আর এদিন পবিত্র কাবা শরীফে তারাবির নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। মুসল্লিদের ভিড় এতই বেশি ছিল যে কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়।
শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
মাআলা এলাকায় মানুষের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড্রোন থেকে তোলা এ ভিডিওতে দেখা যাচ্ছে, নিচে হাজার হাজার মানুষ গিজ গিজ করছেন। তবে কাবায় নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেটি নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছেন ভিড় সামলানোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা।
আল মাআলা মক্কার একটি প্রসিদ্ধ এলাকা। সেখানে অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। এছাড়া এই এলাকায় রয়েছে আল মাআলা কবরস্থান। যা মক্কার অন্যতম পুরোনো একটি কবরস্থান। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর অনেক সঙ্গী এবং ইসলামিক ব্যক্তিত্ব এই কবরে শুয়ে আছেন।
এদিকে পবিত্র রমজান মাস আসলে মক্কায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। কেউ কেউ ছুটে আসেন অন্যান্য দেশ থেকে। আবার কেউ কেউ আসেন সৌদির বিভিন্ন অঞ্চল থেকে। মহিমান্বিত ও পবিত্র এ মাসটি কাবার কাছে কাটাতে চান তারা। এছাড়া অনেকে ওমরাহ হজও পালন করেন।
রমজান মাসের এই ভিড় যেন খুব ভালোভাবে সামাল দেওয়া যায় সেটি নিশ্চিতে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে সৌদির সরকার। সূত্র: গালফ নিউজ
Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে তারাবির নামাজের কাতার গিয়েছিল তিন কিলোমিটারেরও বেশি দূরে

Update Time : ০৫:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪