ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুল নিহত বেডে ৯০, হামলাকারীদের চরম মূল্য দিতে হবে : জো বাইডেন

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে।শুক্রবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, এ ঘটনায় অন্তত ১৪০ জন আহত হয়েছেন।  এদিকে পেন্টাগনের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন মার্কিন সেনা রয়েছেন।

খবরে বলা হয়, বিমানবন্দরের অ্যাবি গেট প্রবেশপথটিতে গত কয়েক দিন ধরে দেশ ছাড়তে মরিয়া আফগানরা অবস্থান করছিল। সেখানেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলার হুমকির পর বিমানবন্দরের যে তিনটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল তার মধ্যে এটি একটি ছিল।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে বিস্ফোরণের খবর জানানো হয়েছে। ওই সময় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বৈঠক করছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট জো বাইডেনের হুশিয়ারি
দুটি হামলার ঘটনায় চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘হামলাকারীদের খুঁজে বের করা হবে। এ জন্য তাদের চরম মূল্য দিতে হবে।’
বৃহস্পতিবারের ওই হামলায় দেশটির ১৩ সেনা নিহতের কথা জানিয়েছে পেন্টাগন। এ ছাড়া ১৮ সেনা গুরুতর আহত হয়েছেন। হামলায় এখন পর্যন্ত ৯০ জন নিহতের কথা জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
আল জাজিরার খবরে বলা হয়, কাবুলে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএসআইএসের সমর্থনপুষ্ট জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট ইন খোরাসান প্রোভিন্স, আইএসকেপি (আইএসআইএস-কে)।
হামলায় আমেরিকান সেনা নিহতের পর এক ভাষণে হোয়াইট হাউস থেকে হামলাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন জো বাইডেন।
আফগানিস্তানে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের সেনাদের এক হেলিকপ্টারে গুলি করে ভূপাতিত করলে সে সময় ৩০ জন সেনা নিহত হন। এরপর দেশটিতে একসঙ্গে সবচেয়ে বেশি আমেরিকান সেনা নিহতের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার কাবুলের ওই বিস্ফোরণে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যারা এই হামলা চালিয়েছে, যে কেউ, যারা আমেরিকার ক্ষতি করতে চায় তাদের জানা উচিত, আমরা ক্ষমা করব না, আমরা ভুলব না।’
হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা খুঁজে বের করব এবং এর জন্য চরম মূল্য দিতে হবে। আমি আমার প্রতিটি আদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ রক্ষা করার কথাই বলব।’
হামলা হলেও কাবুল থেকে আমেরিকার নাগরিক ও তাদের সঙ্গে কাজ করা অন্য আফগানদের সরিয়ে নেয়ার কাজ চালিয়ে যাওয়ার কথা জানান বাইডেন।
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসী গোষ্ঠীকে ভয় পাই না, তাদের জন্য থামব না। আমরা আমাদের মিশন চালিয়ে যাব। আমরা আমাদের উদ্ধারকাজ চালিয়ে যাব।’
হামলায় নিহত আমেরিকান সেনাদের ‘বীর’ বলে উল্লেখ করেন তার ভাষণে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চুক্তির পর এই প্রথম সেখানে আমেরিকান সেনা নিহতের ঘটনা ঘটল।
Tag :

Update Time : ১০:০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১