ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারি বর্ষণের আভাস নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬

কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া, ‘থামতে’ বললেন ট্রাম্প

কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই বছরে ইউক্রেনের রাজধানীতে এটিকে সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতনকে থামতে বলেছেন।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার প্রশাসন রাশিয়ার ওপর অনেক চাপ প্রয়োগ করছে এবং এই হামলার প্রতি তার অসন্তোষ পুনর্ব্যক্ত করেছেন।

ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৈঠক চলছে। আমি মনে করি আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে আসছি।

এদিকে বৃহস্পতিবার সিবিএস নিউজের ফেস দ্য নেশন-এ কথা বলতে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, প্রচেষ্টা সঠিক দিকে এগিয়ে যাচ্ছে। তবে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সমন্বয় করা প্রয়োজন।

বৃহস্পতিবার ভোরে (২৪ এপ্রিল) কিয়েভে চালানো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এতে রাজধানী কিয়েভের পাঁচটি জেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বেশ কিছু গ্যারেজ এবং প্রশাসনিক ভবনে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে। জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনকে উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চলছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতেই ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে।

সূত্র: রয়টার্স

Tag :
জনপ্রিয়

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম

কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া, ‘থামতে’ বললেন ট্রাম্প

Update Time : ০৬:৩৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫