ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

  • Reporter Name
  • Update Time : ০২:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ১৭৬ Time View

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিরগিজস্তানে স্থানীয়দের সহিংসতার ঘটনায় বাংলাদেশি কোনো শিক্ষার্থীর গুরুতর আহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আর উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে শিগগির কিরগিজস্তানের রাজধানী বিশকেকে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় ১২’শর বেশি শিক্ষার্থী।

এরই মধ্যে আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, বিশকেকে ১৭ মে রাতের ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আমরা উজবেকিস্তানে আমাদের দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দূতাবাস কিরগিজস্তানের বাংলাদেশি শিক্ষার্থী ও কিরগিজ সরকারি কর্মকর্তাদের সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছে।

আরও বলা হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে কোনো গুরুতর আহত বা প্রাণহানির খবর নেই। দূতাবাস এরই মধ্যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগ নম্বর শেয়ার করেছে, যাতে এই বিষয়ে যেকোনো সমস্যার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা যায়।

বিবৃতিতে বলা হয়, দূতাবাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কিরগিজ প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। যার মধ্যে পররাষ্ট্র ও অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রণালয় রয়েছে। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তাসখন্দে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের সুস্থতা সম্পর্কে জানতে শিগগির বিশকেক সফর করতে বলেছি।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কিরগিজস্তানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো বাংলাদেশি ছাত্র আহত হয়নি।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওভারসিস করসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওকাব) সেমিনারে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে কিরগিজস্তানে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

Update Time : ০২:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪