ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

কোপার ফাইনালে  আর্জেন্টিনা, প্রতিদ্বন্দ্বী ব্রাজিল

শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার সকালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছে লিওনেল মেসিরা। ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ।

ম্যাচের মাত্র সাত মিনিটেই লিওনেল মেসির পাস থেকে কলম্বিয়ার জাল খুঁজে নেন লাউতারো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে বিরতির পর ম্যাচে সমতায় ফেরায় কলম্বিয়া।

৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার তিনটি শট রুখে দিয়ে ম্যাচে নায়ক বনে গেছেন আর্জেন্টিনার গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ।

আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর ম্যাচের ৬২তম মিনিটে কলম্বিয়ার পক্ষে গোলটি করেন লুইস দিয়াজ। এর আগে ম্যাচের তৃতীয় মিনিটে কলম্বিয়ার দুই তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন লিওনেল মেসি। দারুণভাবে বল বাড়িয়ে দেন নিকোলাসা গঞ্জালেসকে। কিন্তু তার হেড গন্তব্য খুঁজে নিতে ব্যর্থ হয়।

এর তিন মিনিট পরই গোলের দেখা পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে বল পেয়ে কিছুটা পেছনে দাঁড়িয়ে থাকা লাউতারো মার্টিনেজকে বাড়িয়ে দেন লিওনেল মেসি। সেখান থেকে গোল করতে ভুল করেননি ইন্টার মিলান ফরোয়ার্ড।

ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

কোপার ফাইনালে  আর্জেন্টিনা, প্রতিদ্বন্দ্বী ব্রাজিল

Update Time : ০৩:৩৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১