ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ক্রাইস্টচার্চে কঠোর কোয়ারেন্টাইন নিয়ম-কানুন মেনে চলতে হচ্ছে তামিম-মুশফিকদের

ক্রাইস্টচার্চে কঠোর কোয়ারেন্টাইন নিয়ম-কানুন মেনে চলতে হচ্ছে তামিম-মুশফিকদের। সেখানে হোটেলে আইসোলেশনে তাদের কঠিন অভিজ্ঞতা হয়েছে। তবে খুশির খবর হলো, নিউজিল্যান্ডে প্রথম সাতদিনের সেলফ কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছে টাইগাররা। এছাড়াও তৃতীয় দফায় করোনা পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়েছেন। আজ বুধবার (৩ মার্চ) গ্রুপ ভিত্তিক জিম সেশন শুরু করেছেন তাসকিন-মোস্তাফিজরা।

আগামীকাল (বৃহস্পতিবার) ব্যাট-বল হাতে ক্রাইস্টচার্চের অদূরে লিঙ্কনে সাত জনের গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করবেন তামিম-মুশফিকরা। যেখানে গ্রুপে ক্রিকেটার থাকবেন ৫ জন করে, সাপোর্ট স্টাফের সদস্য ২ জন। তবে তার আগে আজ জিমে ফিটনেস ফিরে পাবার জন্য ঘাম ঝরিয়েছেন টাইগাররা। এমনকি সতীর্থদের সঙ্গে জিম করার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন তারা। দুই পেসার তাসকিন ও মোস্তাফিজের সঙ্গে জিমে মোহাম্মদ নাঈম ছবি পোস্ট করেন। যেখানে ছবির ক্যাপশনে নাঈম লিখেছেন, সাত দিনের কোয়ারেন্টিন শেষে জিমে ফেরা। সবকিছু ঠিকঠাক চলছে।

আগামী ১০ মার্চ জাতীয় দলের বহর ক্রাইস্টচার্চ থেকে প্রাকৃতিক সৌন্দর্যের শহর কুইন্সটাউন চলে যাবে। সেখানেই কিছুদিন অনুশীলন হবে। লম্বা এই সফরে তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। এছাড়া ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে হবে কুড়ি ওভারের সিরিজ।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ক্রাইস্টচার্চে কঠোর কোয়ারেন্টাইন নিয়ম-কানুন মেনে চলতে হচ্ছে তামিম-মুশফিকদের

Update Time : ০৬:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১