ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ২১৪ Time View

চেক ডিজঅনার মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. মাহবুবুল হক এই পরোয়ানা জারি করেন।

এ মামলায় গত ১৮ ডিসেম্বর সাকিবসহ চার জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ওই সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়।

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Update Time : ১১:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫