ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ভাঙছে ২০ বছরের রেকর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ, জানা যাবে তিনভাবে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খামেনি কি সুস্থ আছেন?

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গত এক সপ্তাহ ধরে জনসম্মুখে আসতে দেখা যায়নি তাকে। এজন্য ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সবার মনেই প্রশ্ন– খামেনি কি সুস্থ আছেন?

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সাম্প্রতিক অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে রয়েছে উদ্বেগ ও নানা প্রশ্ন। এর জবাব খোঁজার চেষ্টা করেছেন ফারনাজ ফসিহি। এ বিষয়ে তার লেখা এক প্রতিবেদন বুধবার (২৫ জুন) প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সামাজিকমাধ্যমে নেই আয়াতুল্লাহ আলী খামেনির উপস্থিতি। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, ইসরায়েলের হামলা শুরুর পর বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন খামেনি। গোপন স্থান থেকেই ভিডিওবার্তার পাশাপাশি নিয়মিত সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ পোস্ট দিয়েছেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হঠাৎ তার নিষ্ক্রিয়তায় উদ্বেগ ছড়িয়েছে ইরানিদের মাঝে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিবিদরাও সর্বোচ্চ নেতার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক সরাসরি প্রশ্ন তোলেন এ বিষয়ে। গত মঙ্গলবার (২৪ জুন) উপস্থাপক খামেনির দফতরের এক শীর্ষ কর্মকর্তাকে বলেন– মানুষ সর্বোচ্চ নেতাকে নিয়ে খুব চিন্তিত। তার কী অবস্থা, বলতে পারেন?

এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইরানের সর্বত্র। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে মাঠে-ময়দানে অনেকেই জানতে চাচ্ছেন, আয়াতুল্লাহ আলী খামেনির কী অবস্থা চলছে? যদিও ওই কর্মকর্তা মেহদি ফাজায়েলি এর কোনো সরাসরি উত্তর দেননি।

তবে তিনি আত্মবিশ্বাসের সুরে বলেছেন– যারা সর্বোচ্চ নেতার সুরক্ষার দায়িত্বে আছেন, তারা ভালোভাবেই দায়িত্বপালন করছেন। আল্লাহ চাইলে তাকে (খামেনি) নিয়েই বিজয় উদযাপন করবো।

Tag :

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

খামেনি কি সুস্থ আছেন?

Update Time : ০২:৩১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫