ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিটি স্ক্যানসহ স্বাস্থ্য পরীক্ষা জন্য মঙ্গলবার রাত ১০টায় বিএনপি প্রধানকে এই হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি ‌ডাক্তার শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে আছেন।’

এদিন রাত ১০টার দিকে তাকে বহনকারী গাড়ি ওই হাসপাতালে পৌছায়। এরপর মাঝরাতে খবর আসে তাকে ওই হাসপাতালে ভর্তি করানোর।

এর আগে নিজের বাসা ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসন বের হওয়ার আগমুহূর্তে রাত সাড়ে ৯টার দিকে তার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে এ ব্যাপারে সব ব্যবস্থা করা হয়েছে।

অবশ্য দ্বিতীয় দফা করোনা পজিটিভ হওয়ার পর গত দুইদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমে কোনো তথ্য দেননি তার চিকিৎসকরা।

গতকাল (সোমবার) রাত ১১টার দিকে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার বাসায় যান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলেও খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে, তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই জানিয়েছেন তার চিকিৎসকরা।

এর আগে ১৪ এপ্রিল খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে চিকিৎসকরা জানিয়েছেন যে তার ফুসফুসে কিছু সংক্রমণ পাওয়া গেছে। খালেদা জিয়ার বাড়ির আট জন সদস্য ভাইরাসে সংক্রমিত হওয়ায় ১০ এপ্রিল তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন এবং তার রিপোর্ট পজিটিভ আসে।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি

Update Time : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১