ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাসি সম্প্রদায়ের একমাত্র আয়ের পথ পানগাছ, কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জিতে খাসি সম্প্রদায়ের ৪৮ পরিবারের বসবাস। তাদের একমাত্র আয়ের পথ পানগাছ। তাদের শেষ সম্বল সহস্রাধিক পানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

গত ২৯ মে রাতের কোনো এক সময় গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। পরদিন সকালে স্থানীয়রা গাছের কাটা অংশ দেখতে পান। এ ঘটনায় সোমবার (৩১ মে) পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৩০ মে) সকালে পুঞ্জির লোকজন জুমে পান সংগ্রহ করতে যান। এ সময় তারা প্রায় এক হাজার পানগাছ কাটা দেখতে পান। তারা ধারনা করছেন, শনিবার (২৯ মে) রাতের কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জুমের পানগাছগুলো কেটে ফেলেছে। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে পুঞ্জির মান্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আগারপুঞ্জি প্রধান সুখমন আমসে মঙ্গলবার (১ জুন) সকালে বলেন, পানচাষই আমাদের একমাত্র পেশা। এখন পানের মৌসুম। পান বিক্রি করে আমাদের জীবিকা চলে। আমাদের সঙ্গে কারও শত্রুতাও নেই। কোনোদিন কারও কোনো ক্ষতি করিনি। কিন্তু কে বা কারা এই পানগাছগুলো কেটেছে, তা জানি না। আমি থানায় জিডি করেছি। যে বা যারা এই গাছগুলো কেটেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জিডির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয়

খাসি সম্প্রদায়ের একমাত্র আয়ের পথ পানগাছ, কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Update Time : ০৯:২৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১