ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ খেরসনের রাজধানী খেরসন সিটি থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে বিবিসি। চলতি বছরে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর অল্প দিনের মধ্যে খেরসনের দখল নিয়েছিলো রুশ বাহিনী।
ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন বুধবার বাহিনীর এক বৈঠকে বলেন, পর্যাপ্ত রসদ ও জনবলের অভাবে বর্তমানে খেরসন সিটিতে সেনা মোতায়েন রাখা আর সম্ভব হচ্ছে না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন বাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে সেনা প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া। খেরসন সিটি থেকে সেনা প্রত্যাহারের অর্থ- ইউক্রেনের প্রধান নদী দানিপ্রোর পশ্চিমাঞ্চল থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নিয়েছে রুশ বাহিনী।
এ বৈঠকে জেনারেল সুরোভিকিন বলেছেন, এই পরিস্থিতিতে আমার মতে সবচেয়ে বিচক্ষণ ও আদর্শ বিকল্প হলো, দানিপ্রো নদী ও তার যেসব এলাকা এখনও রুশ বাহিনীর দখলে রয়েছে, সেসব এলাকায় নতুন করে সেনাদের সংগঠিত করা।
বুধবার খেরসনের রুশপন্থী উপনেতা কিরিল স্ট্রেমৌসভ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। কিরিল স্ট্রেমৌসভের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই দানিপ্রোর পশ্চিম তীর থেকে সেনাদের সরিয়ে নিল রুশ কমান্ড।
আন্তজার্তিক ডেস্ক 














