ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা ১৪ সেপ্টেম্বর, ব্যয় ৫ কোটি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫৭ Time View

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা আগামী ১৪ সেপ্টেম্বর (শনিবার) জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এ স্মরণসভার খরচ ধরা হয়েছে ৫ কোটি টাকা।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এটি অনুমোদন হয়েছে বলে জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে।

স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ওই অনুষ্ঠানে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানে কারা অতিথি হবেন, তা ঠিক করবেন উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

আইসিটি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, অন্যান্য রাষ্ট্রীয় অনুষ্ঠানের মতই এ অনুষ্ঠানটা হবে। এখানে শহীদ পরিবারের সদস্যরা থাকবেন, বিদেশি কূটনীতিকরা থাকবেন। এ বিষয়ে ব্রিফিং করে পরে আরও বিস্তারিত জানানো হবে।

স্মরণসভা সম্পর্কিত সব কর্মকাণ্ড সুচারুভাবে বাস্তবায়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে দায়িত্ব দেয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শহীদদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হবে।

তিনি বলেন, সরকার স্মরণসভায় শহীদদের পরিবারকে সর্বোচ্চ সম্মাননা দেবে। ‘বাংলা ব্লকেড’, ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘লংমার্চ টু ঢাকা’ ঘটনাগুলোকে অবশ্যই তুলে ধরতে হবে কারণ এই শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে।

তিনি আরও বলেন, স্মরণসভাটি এভাবেই আয়োজন করা হবে যাতে এটি জুলাইয়ের গণআন্দোলনের আবহ তৈরি করতে পারে।

Tag :

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা ১৪ সেপ্টেম্বর, ব্যয় ৫ কোটি

Update Time : ০২:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪