ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া

গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে যারা হাঁটবেন তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে: জামায়াতে ইসলামীর আমীর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১৬২ Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে চব্বিশের গণবিপ্লব। এই গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে আমাদের দল এবং কোনো দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করেন। যারা হাঁটবেন তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে। তার পরিণতিতে সেখানেই পৌঁছতে হবে।
আজ শুক্রবার সকালে গাজীপুরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার শাখার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমি আমার দলকেও সতর্ক করছি এবং সমস্ত রাজনৈতিক দলকে আমি সতর্ক করছি। জনগণের চেতনার বিপক্ষে আমরা কেউ যেন না দাঁড়াই। আমাদেরকে অবশ্যই জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে, সেই দাবিতে পাশ কাটানোর চেষ্টা বা দুঃসাহস আমরা যেন কেউ না দেখাই। কিন্তু যদি জনগণের মধ্য থেকে কোনো একটি বিশেষ মহল জাতিকে প্রতারিত করার জন্য কিছু নিয়ে আসে, সেক্ষেত্রেও আমাদের ঐক্য থাকবে তাদেরকে প্রতিহত করার জন্য, এ জায়গায় কোনো ছাড় নেই।
তিনি আরও বলেন, সম্প্রতি জুলাই-আগস্ট আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমাদের কলিজার টুকরো ছেলে-মেয়েদের প্রধান স্লোগান ছিল ‘আমরা সুবিচার চাই’। সুবিচার যে সমাজে প্রতিষ্ঠিত হবে, সেখানে সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করার কোনো সুযোগ নেই। যেখানে সুবিচার প্রতিষ্ঠিত হবে, সেখানে ঘুষের রমরমা বাণিজ্য চলবে না। আগের সরকারের মন্ত্রীরা এমনকি অর্থমন্ত্রী পর্যন্ত এক সময় বললেন—ঘুষকে এখন আর ঘুষ বলা ঠিক হবে না, এটাকে স্পিড মানি বলতে হবে। লজ্জা, লজ্জা—তারা ঘুষকে এভাবে জাতীয়করণ করেছিলেন ঘোষণা দিয়ে। আর একজন বললেন, আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাবে, তবে একটু কম করে খাইও। আমরা এক বিচিত্র সংসদ এবং সরকার পেয়েছিলাম। সেই সংসদ এবং সরকার জনগণের জন্য ছিল না। সেখানে ব্যক্তি বন্দনায় নেচে গেয়ে জনগণের টাকা নষ্ট করা হতো।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার আমীর ড. মো. জাহাঙ্গীর আলন সম্মেলনের সভাপতিত্ব করেন। এতে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আবুল হাসেম খান, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহা. জামাল উদ্দীনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে গাজীপুর জেলা জামাতের সদস্য (রুকন) ছাড়াও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :

ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময়

গণবিপ্লবের চেতনাকে পাশ কাটিয়ে যারা হাঁটবেন তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে: জামায়াতে ইসলামীর আমীর

Update Time : ১০:১৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪