ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা ট্রাম্প পৃথকভাবে ভলোদিমির জেলেনস্কি এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মার্কিন সেনাদের লক্ষ্য করে আকস্মিক একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন, হাসপাতালে ভর্তি ৫৪৪০ জন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৪৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮৭ Time View

দেশে আবারও বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৪৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন দুজন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন। এ নিয়ে চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু এবং ৫ হাজার ৪৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ডেঙ্গুতে একজনের মৃত্যু এবং ৮৪৩ জন হাসপাতালে, ২২ সেপ্টেম্বর ছয়জনের মৃত্যু এবং ৯২৬ জন হাসপাতালে, ২৩ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৮৬৬ জন হাসপাতালে, ২৪ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৮০১ জন হাসপাতালে, ২৫ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৮৫৪ জন হাসপাতালে, ২৬ সেপ্টেম্বর তিনজনের মৃত্যু এবং ৮২৯ জন হাসপাতালে এবং ২৭ সেপ্টেম্বর দুইজনের মৃত্যু এবং ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭০৭ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৬২০ জন। মারা গেছেন ১৪৩ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন, হাসপাতালে ভর্তি ৫৪৪০ জন

Update Time : ০১:৪৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪