ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

গত একদিনে সারাদেশে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ২৩৯ Time View

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৮৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে দেশে ৬১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৪ হাজার ১৮৮ জনে।

গত একদিনে ৯ হাজার ৩৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৩৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

গত একদিনে সারাদেশে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮

Update Time : ১১:৪৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২