ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস ইরানের সঙ্গে একটি সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা

গা-ঢাকা দেয়া নেতা-এমপিদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগের যারা দায়িত্বশীল পদে থেকে গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ বিদেশ গিয়েছেন তাদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি দলের এমপিসহ প্রভাবশালী যারা বিদেশে পাড়ি জমিয়েছেন তাদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতা, ঢাকার দলীয় এমপিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক। বৈঠকে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর বার্তা তিনি জানিয়ে দেন।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বৈঠকে ওবায়দুল কাদের বলেন, গত কয়েক দিন ক্রাইসিস মুহূর্তে দলের সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়হীনতাও দেখা গেছে। এ সমন্বয়হীনতা কাটাতে হবে। নেত্রী সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন।

ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণের শীর্ষ নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরী ওয়ার্ড-থানার দীর্ঘদিন সম্মেলন হয়েছে। কিন্তু নেতারা কমিটি দিতে ব্যর্থ হয়েছেন। তারা এক হতে পারেননি দীর্ঘদিন। কমিটি না থাকায় সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট হয়েছে। বিশেষ করে যাত্রাবাড়ী, ডেমরা, শনিরআখড়া, রামপুরা, বাড্ডা, কুড়িল, মোহাম্মদপুর, উত্তরা, গাবতলী এলাকায় এমন চিত্র পাওয়া গেছে। এসব এলাকার কাউন্সিলররাও বিশেষ ভূমিকা রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ী, ডেমরা, শনিরআখড়া, রামপুরা, বাড্ডা, কুড়িল, মোহাম্মদপুর, উত্তরা, গাবতলী এলাকায় বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কারফিউ চলাকালে এসব জায়গায় রাস্তায় সমাবেশ না করে অলিগলিতে সতর্ক অবস্থান নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে কাদের জানান, যেসব জায়গায় বেশি তাণ্ডব চালানো হয়েছে, সেসব জায়গার দলীয় সংসদ সদস্য, কাউন্সিলর, থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করা হবে। এর ধারাবাহিকতায় আজ দুপুর আড়াইটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা-৪, ঢাকা-৫ আসনের এমপি, আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

গা-ঢাকা দেয়া নেতা-এমপিদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

Update Time : ০১:৩৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪