ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‌‌‘শুধুই লাশের গন্ধ পেতেন’

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনা ডেনিয়েল আদরি আত্মহত্যা করেছেন। সোমবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, লেবানন ও গাজায় নৃশংস হত্যাযজ্ঞে দীর্ঘ সময় ধরে অংশ নিয়েছিল ২৪ বছর বয়সী এই ড্যানিয়েল আদরি। আত্মহত্যার পর তার পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমকে বলেছেন, লেবানন ও  গাজায় অভিযানে অংশ নেওয়ায় তার মানসিক স্বাস্থ্যের ভয়াবহ অবনতি হয়। যুদ্ধক্ষেত্রের অবর্ণনীয় বেদনা, ভয়াবহ চিত্র ও কটু গন্ধ তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছিল। মানুষ হত্যার ভয়াল সব চিত্র দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ড্যানিয়েল।

ড্যানিয়েল দীর্ঘদিন ইসরায়েলের উত্তর ও দক্ষিণ সীমান্তে যুদ্ধে সহায়ক সেনা হিসেবে কাজ করেছে জানিয়ে তার মা সিগাল বলেছে, সে আমাকে জানায়, তাকে অসংখ্যবার এক জায়গা থেকে আরেক জায়গায় মরদেহ বহন করে নিতে হয়েছে। নিহতদের মধ্যে অসংখ্য আইডিএফ সেনাও ছিলেন।

সিগাল বলেন, সে ভীতিকর সব দৃশ্য দেখেছে। আমাকে একদিন বলল, মা, আমি শুধু লাশের গন্ধ পাই। চোখের সামনে সারাক্ষণ লাশ দেখি। যত সময় যেতে থাকে, ততই ড্যানিয়েলের মানসিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে।

ড্যানিয়েলের মা বলেন, কখনো কারণ ছাড়াই রাগে ফেটে পড়ত সে। কখনো নিজের অ্যাপার্টমেন্টে ভাঙচুর চালাতো। ড্যানিয়েলের ভয় ছিল, এভাবে চলতে থাকলে সে নিজেকেই আঘাত করে ফেলতে পারে। গত সপ্তাহে সে মানসিক হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছিল। হাসপাতালের কর্মীরা তাকে আরও কয়েকদিন অপেক্ষার উপদেশ দেয়।

কাঁদতে কাঁদতে মা সিগাল আরও বলেন, সময় তার পক্ষে ছিল না। সে ওই ব্যথা সহ্য করতে পারছিল না। উল্লেখ্য, গত শনিবার সকালে এক জঙ্গলের কাছে গাড়িতে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে এই সেনা।

Tag :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‌‌‘শুধুই লাশের গন্ধ পেতেন’

Update Time : ১০:১৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫