ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা, ২০ ফিলিস্তিনি নিহত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ১৮৪ Time View

ফিলিস্তিনের রাফাহ এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অঞ্চলের কয়েকটি আবাসিক ভবনকে কেন্দ্র করে বিমান হামলা চলিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে এ বিমান হামলা চলিয়েছে ইসরায়েল। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রাফাহ শহরে কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্টে চালানো হামলায় ১৪ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজা উপত্যকার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় আরো ছয়জন নিহত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা আরো জানান, গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলার কারণে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি বর্তমানে রাফাহ শহরটিতে আশ্রয় নিয়েছেন।

এদিকে গাজা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বজ্রপাতের সঙ্গে বিস্ফোরণের মিশ্র শব্দ এবং বৃষ্টি বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশাও আরো বাড়িয়ে দিয়েছে।

দেইর আল-বালাহ শহরের পাঁচ সন্তানের বাবা শাবান আবদেল-রউফ বলেন, ‘আমরা বজ্রপাত এবং বোমা হামলার শব্দের মধ্যে আর পার্থক্য করতে পারছি না। এক সময় আমরা বৃষ্টির জন্য দোয়া করতাম। আজ আমরা প্রার্থনা করছি যেন বৃষ্টি না হয়। বাস্তুচ্যুত মানুষ যথেষ্ট দুর্দশার মধ্যে রয়েছে।’

এর আগে সোমবার আর শিফাহ হাসপাতালে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করেছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ৩১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার মানুষ।

সূত্র: রয়টার্স

Tag :

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা, ২০ ফিলিস্তিনি নিহত

Update Time : ০৫:২৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪