ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ১৯ হাজার শিশু

গাজার সরকারী গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে অন্তত ১৮ হাজার ৮শ’ ৮৫ জন শিশু নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় শিশুদের জন্য আর কোনো নিরাপদ স্থান নেই। ইসরায়েলের আরোপিত অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর প্রবল সংকট তৈরি হয়েছে, যা অনাহারের দিকে ঠেলে দিচ্ছে জনগণকে।

অবিরাম বোমাবর্ষণের মধ্যে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে এখন আশ্রয় নিয়েছে লাখো মানুষ। কিন্তু আশ্রয়স্থলগুলোও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা শিশুদের জন্য মৃত্যুপুরীতে রূপ নিয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের তথ্য তুলে ধরে ইউএনআরডব্লিউএ বলেছে, গত পাঁচ মাসে যুদ্ধ চলাকালে প্রতি মাসে গড়ে ৫৪০ জনের বেশি শিশু নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা।

Tag :

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ১৯ হাজার শিশু

Update Time : ০৫:৩৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫