ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

গাজায় খাদ্যের অভাবে বাধ্য হয়ে এখন ঘাস খাচ্ছে মানুষ

দখলদার ইসরায়েলের নৃশংস হামলায় বিধ্বস্ত গাজায় খাদ্য সংকটের চরম ঘাটতি দেখা দিয়েছে। ধীরে ধীরে পুরো শহরটি পূর্ণমাত্রার দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দিনে একবেলা খাবার দূরের কথা, পচা-বাসি পাওয়াও একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে।

খাদ্যের অভাবে বাধ্য হয়ে এখন ঘাস খাচ্ছে মানুষ! রাফাহতে বাস্তুচ্যুত একজন শারীরিক থেরাপিস্ট মোহাম্মদ হামুদা মঙ্গলবার সিএনএনকে বলেছেন, উত্তর গাজার আল-হাউ নামের নিহত ব্যক্তির পরিবার ঘাস এবং দূষিত পানি পান করে জীবিকা নির্বাহ করছেন।

গাজায় ত্রাণের গাড়িগুলো প্রবেশ করলে মানুষ সাহায্যের জন্য একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। খাবারের সন্ধানে কনকনে হাড়কাঁপানো ঠান্ডায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে মানুষ।

জাতিসংঘের জরুরি ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস অনাহারের ঝুঁকি হিসাবে গাজাকে চিহ্নিত করে বলেন, ‘আসলে দুর্ভিক্ষের মধ্যে রয়েছে।’

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরাইল গাজার খাদ্য ব্যবস্থা ধ্বংস করছে এবং খাদ্যকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে।’

সূত্র: সিএনএন

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

গাজায় খাদ্যের অভাবে বাধ্য হয়ে এখন ঘাস খাচ্ছে মানুষ

Update Time : ০২:১৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪