ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর

পুলিশের ব্যবহৃত সরকারি যানবাহনকে সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও পুলিশ সদর দপ্তর বলছে, এটি নিয়মিত সতর্কতামূলক নির্দেশনা এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

গতকাল শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পাঠানো বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নির্দেশনাটি দেওয়া হয়।

বার্তায় বলা হয়, পুলিশের ব্যবহৃত জিপ (গাড়ি), পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা হতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে, তা নিরাপদ স্থানে পার্কিং করার কথা বলা হয়েছে।

এ ছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি যে কোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

নির্দেশনায় বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, এটা নিয়মিত আদেশ, পুলিশ সদস্যদের সজাগ থাকার জন্য। নির্দেশনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Tag :

Update Time : ০৩:২৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬