ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে মরিয়া তল্লাশিমার্কিন কোস্ট গার্ড বাহিনীর কমান্ডার বাংলাদেশ সময় গতকাল রাত ৯টার দিকে বলেন, যানটিতে ২০ ঘণ্টার মতো অক্সিজেন বাকি আছে, যা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে শেষ হয়ে যাবে।
.gif)
টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোযান টাইটান উদ্ধারের তৎপরতা। ছবি : বিবিসি
এর আগে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনী টুইট করে জানিয়েছিল, মঙ্গলবার রাতে পানির নিচে শব্দ শোনা গেছে। বলা হয়. কানাডার একটি পি-৩ বিমান অনুসন্ধান এলাকায় সাগরের পানিতে বিশেষ যন্ত্র নিক্ষেপ করে ওই শব্দ শনাক্ত করেছে। সিএনএন ও রোলিং স্টোন সাময়িকী পৃথকভাবে জানায়, কয়েক ঘণ্টা ধরে আধাঘণ্টা পর পর শব্দটি শোনা যায়।
এর ভূমিকা হবে টাইটানকে খুঁজে বের করে ওপরে উঠতে বাধা দিচ্ছে এমন সম্ভাব্য বাধা সরিয়ে দেওয়া। মার্কিন কোস্ট গার্ডে বাহিনীর কমান্ডার বলেছেন, ডুবোযানের ভেতরের অক্সিজেন ঠিক কখন শেষ হবে তা নির্ভর করবে কতটা অক্সিজেন ব্যবহৃত হচ্ছে তার ওপর। টাইটানের কোনো পাইপে যেকোনো মুহূর্তে ফাটল ধরে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আন্তজার্তিক ডেস্ক 

















