ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে চেন্নাই শহর প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে; ৮ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় মিগযাউম ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল দিয়ে ক্রমান্বয়ে স্থলভাগে উঠে আসছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে চেন্নাই শহর প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে। ঝড় ও বৃষ্টির কারণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় অন্ধ্র প্রদেশ উচ্চ সতর্ক জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

মিগযাউম প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারন করে মঙ্গলবার (৫ ডিসেম্বর) অন্ধ্রপ্রদেশের বাপালা ও কৃষ্ণা জেলার ওপর দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

এটি আরও প্রবল আকার নিয়ে উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

অন্ধ্রপ্রদেশের নিচু এলাকা এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাসে ডুবে যেতে পারে। রাজ্য সরকার বাপালা ও কৃষ্ণাসহ আট জেলায় দুর্যোগকালীন সতর্কতা জারি করেছে। উপকূলীয় শহরগুলোতে অতি ভারি থেকে অস্বাভাবিক ভারি (৩০-৪০ সেন্টিমিটার) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজ্যের মূখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি জানিয়েছেন, উপকূলের নিচু এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে ৩০০ ত্রাণ শিবিরে নেয়া হচ্ছে।

মিগযাউমের প্রভাবে তামিলনাডুর চেন্নাইয়ে সোমবার সকাল থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকালে বৃষ্টি কিছুটা থামলেও শহররের বেশিরভাগ এলাকার রাস্তাই পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হওয়ায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ ছিল। স্কুল, কলেজ এবং সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে।

পুদুচেরির উপকূলীয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় সরকার। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে চেন্নাই শহর প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে; ৮ জনের মৃত্যু

Update Time : ১২:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩