ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ২৮৯ Time View

চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত (১৫ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নয় হাজার ৩৮৬ এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭২ হাজার ৯৪৯ জন সেখানে গেছেন। এছাড়া হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

এদিকে হজ পালন করতে গিয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৬ জন, মদিনায় তিনজন। সবশেষ ১৪ জুন মারা যাওয়া ব্যক্তির নাম মো: আবুল কাশেম (৪৬) ।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ অ্যাজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

Tag :

সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প

চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

Update Time : ০৭:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩