ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি খাদে, নিহত বেড়ে ৯

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • ৪৩৮ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পিরোজপুর এলাকায় ধানবোঝাই ট্রলি খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে পিরোজপুর (সোনা মসজিদ) বারিকবাজার সড়কের ভাঙ্গা সাকোঁর কাছে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার বারিক বাজার আঞ্চলিক সড়কের ভাঙাসাঁকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি।

সাত জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

নিহত শ্রমিকরা হলেন, শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের নওসাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু, রেহমানের ছেলে আতাউর রহমান। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙ্গা সাকোঁর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ছয়জন আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। অন্যরা শিবগঞ্জ হাসপাতাল ও চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসীন।

হতাহতরা সবাই সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের ধানকাটা শ্রমিক বলে শিবগঞ্জ থানার এসআই আজিম জানান।

তিনি জানান, খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদের সিদ্দীকের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন,”নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি খাদে, নিহত বেড়ে ৯

Update Time : ০৮:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০