ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬

চার ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • ৫৩১ Time View

ঝলমলে রোদ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানিয়েছে সাগরিকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বাড়িয়ে দিয়েছে রানের হাত। সোমবার টস হেরে ব্যাট করে চার পাণ্ডব তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর ফিফটিতে বড় রানও পেয়েছে স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৯৭ রান।

মিরপুরের দুই ম্যাচে টস জিতে ও হেরে পরে ব্যাট করে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। চট্টগ্রামে শুরুতে তাই ব্যাটিং পরীক্ষা দিতে হবে মনে হয়েছিল। ইনিংসের প্রথম ওভারেই কোন রান না করে লিটন দাস ফিরে গেলে সেই সম্ভাবনা জোরালো হয়। আশা জাগিয়ে দ্রুত ফিরে যান নাজমুল শান্তও। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পরে চট্টগ্রামে তার ব্যাট থেকে আসে ২০ রান।

এরপর দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান দলকে ভরসা দেন। আগের দুই ম্যাচে রান পাওয়া অধিনায়ক তামিম ফিরে যান ৬৪ রান করে। ৮০ বলে তিন চার ও এক ছক্কায় এই রান করেন তিনি। এরপর দেখে শুনে খেলে ফিফটি তুলে নিয়ে ফিরে যান সাকিবও। দেশসেরা ক্রিকেটার  ৮১ বলে তিন চারে খেলেন ৫১ রানের ইনিংস।

তামিম-সাকিবের বিদায়ের পর রান তোলার গতি বাড়ান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। পাঁচে ব্যাট করা মুশফিক খেলেন ৫৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৬৪ রানের ইনিংস। এরপর মাহমুদুল্লাহর ব্যাট থেকেও আসে হার না মানা ৬৪ রান। ফিনিশার মাহমুদুল্লাহ ৪৩ বল খেলে তিন চার ও তিন ছক্কায় ওই রান তোলেন। শেষ ওয়ানডেতে সাতে ব্যাটিংয়ে নেমে সৌম্য অবশ্য ৭ রানের বেশি করতে পারেননি।

Tag :
জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

চার ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

Update Time : ০৯:৩১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১