ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৫৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৩ Time View
চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেন।
“এই চালানে টিকা এসেছে ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা এসেছে। সেগুলো পরে স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
এমএনসিঅ্যান্ডএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক টিকা গ্রহণের জন্য বিমানবন্দরে ছিলেন। এ নিয়ে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেল বাংলাদেশ।
সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে।
বাংলাদেশে সিনোফার্মের টিকা প্রথম আসে গত ১২ মে। চীন সরকারের উপহার হিসেবে ৫ লাখ ডোজ টিকা আসে প্রথম চালানে।
গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারাদেশে গণটিকাদান কর্মসূচী শুরু করে সরকার।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা প্রয়োগ করছে সরকার।
Tag :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

Update Time : ০৮:৫৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১