ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ভাঙছে ২০ বছরের রেকর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ, জানা যাবে তিনভাবে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান

চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে চীন সরকার ও জনগণকে তার আন্তরিক উষ্ণ শুভেচ্ছা জানান। ১ অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার ঢাকার চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুজ পেজ থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘হাজার বছরেরও আগে আমাদের দুই অঞ্চলের জনগোষ্ঠী যোগাযোগ স্থাপন করেছিল। সেই যোগাযোগ আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করে।’
শেখ হাসিনা লিখেছেন, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অংশীদার। চিঠিতে তিনি ২০১৬ সালে চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। সে সময় দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ওই সাক্ষাতে আমরা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতৈক্যে পৌঁছেছিলাম। আমি আপনার সঙ্গে আরও গভীর সহযোগিতার ভিত্তিতে এ অঞ্চলের ও অঞ্চলের বাইরের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে চাই।’
২০১৯ সালে প্রধানমন্ত্রী তার চীন সফরের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীনের মধ্যে সহযোগিতা আগামী দিনে আরও শক্তিশালী হবে।
এছাড়া প্রধানমন্ত্রী পৃথক চিঠিতে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংকেও অভিনন্দন জানিয়েছেন। তিনি করোনাকালে চীনের সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।
Tag :

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০৫:৩৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১