ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার শতভাগ, পূর্বের সকল রেকর্ড ভেঙেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৫০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৩৪৮ Time View

চুয়াডাঙ্গা জেলায় পূর্বের সকল রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনেরই করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ শনাক্তের হার শতভাগ।

বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৯ জন, জীবননগরের ১৪ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় মৃত দুজন হলেন-সদর উপজেলার কুন্দিপুর গ্রামের আতিয়ার রহমান ও জীবননগর পৌর এলাকার দৌলতগঞ্জপাড়ার সুফিয়া খাতুন।

এ ছাড়া চুয়াডাঙ্গা করোনা ডেডিকেটেড হাসপাতালে উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজন হলেন-জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আবদুস সোবহান (৬০), দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের রুহুল আমীন (৭৯), নতুন বাস্তপুর গ্রামের আবু বক্কর (৭৫) ও জগন্নাথপুর গ্রামের শাহিদা বেগম (৭০)।

এর আগের দিন চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ছিল ৯২ দশমিক ৭৫ শতাংশ।

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার শতভাগ, পূর্বের সকল রেকর্ড ভেঙেছে

Update Time : ০৬:৫০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১