ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে অব্যাহতি নিতে চান প্রধান উপদেষ্টা ভারতের গণমাধ্যমকে মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৬ Time View

চলতি বছরের ৪ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেদিন প্রধান উপদেষ্টা পরিষ্কার বার্তা দেন যে, আর চাপ নিতে পারছেন না তিনি। ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে অব্যাহতি নিতে চান।

সম্প্রতি ঢাকার গুলশানে বসে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এ কথা জানান। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়।

শুরুতে বিএনপি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘেঁষা মনে করলেও এখন পরিস্থিতি বদলেছে বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি। দেখছি, এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস। আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। আগস্টের ৫ তারিখে ইউনূস নির্বাচনের দিন ঘোষণা করলেন। তার আগের দিন রাতে ইউনূস সাহেবের বাসভবনে তার ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ–জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয়।’

‘(তখন) সেনাপ্রধান বলেন, পুলিশ কম বলে এক বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন, ফেব্রুয়ারিতে আপত্তি নেই। সব রকম সহযোগিতা করবেন। তিনি চান, নির্বাচন করিয়ে বাহিনী এ বার ব্যারাকে ফিরুক। ইউনূসও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি। বলেছেন, আর চাপ নিতে পারছেন না। আমরাও আশ্বাস দিয়েছি, সরকার গঠনের পরেও সংস্কার চলবে। স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়াও চলবে’-যোগ করেন বিএনপি মহাসচিব।

গত ৩০ আগস্ট জাতীয় পার্টির অফিস ভাঙচুরের পরও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একইরকম বার্তা দিয়েছেন বলে জানান মির্জা ফখরুল, ‘সেদিন ইউনূস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। সে বার্তা সংক্ষিপ্ত, এক লাইনের। এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন। ইউনূস সে দিন আমাদের জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না। এমন পরিস্থিতি যেন না হয়, যাতে ভোটটাই করা গেল না।’

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে অব্যাহতি নিতে চান প্রধান উপদেষ্টা ভারতের গণমাধ্যমকে মির্জা ফখরুল

Update Time : ০২:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫