ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

‘জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে পূরণ করবে বিএনপি’

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৮ Time View

জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রকামী মানুষের। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে পূরণ করবে বিএনপি’। এছাড়া ৭১ থেকে ২৪ পর্যন্ত শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, ‘জনগণকে দেয়া কথা রাখতে নিরলস কাজের মধ্য দিয়ে জনগণের জীবনমানের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ এবার দেশ গড়ার পালা। কাজের মধ্য দিয়েই তার প্রমাণ দিতে হবে। আর কোনো অপশক্তি যাতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সবার ঐক্য ধরে রাখতে হবে’।

তারেক রহমান বলেন, ‘সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা বিশ্বাস করি’।

নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি বলেন, ‘আমাদের চিন্তা ও মত ভিন্ন হতে পারে কিন্তু দেশের স্বার্থ আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি আর বিভাজন আমাদের দুর্বলতা’।

যে কোনো মূল্যে শান্তি বজায় রাখতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই দুর্বলের ওপর সবলের অত্যাচার মেনে নেয়া হবে না। আইনের প্রয়োগ হবে সবার জন্য সমান’।

এসময় নির্বাচন কমিশন,আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আরও শুভেচ্ছা জানান দেশি-বিদেশি সব গণমাধ্যমকে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

‘জনগণের কাছে করা প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে পূরণ করবে বিএনপি’

Update Time : ০১:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬