ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ হামলা চালানো হয়েছে: এ কে আজাদ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১২১ Time View

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেছেন, ‘চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালুকাটার বিরোধিতা করার কারণেই পরমানন্দপুরে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী দিয়ে কখনও জনসমর্থন ও জনভিত্তিকে দমন করা যায় না। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ হামলা চালানো হয়েছে।’

সোমবার ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কে আজাদ এসব কথা বলেন।

রবিবার বিকালে ফরিদপুর সদর উপজেলার পরমানন্দপুরে গণসংযোগকালে যুবদলের ব্যানারে এ কে আজাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।

‘বিএনপির নেতাকর্মীদের এমন হামলা সুষ্ঠু নির্বাচনে বাধা’ বলে মন্তব্য করে আজাদ সাংবাদিকদের বলেন, ‘সন্ত্রাসীদের মোকাবিলা করেই ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবারও জনগণকে সঙ্গে নিয়েই সন্ত্রাসীদের মোকাবিলা করবো।’

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ হামলা চালানো হয়েছে: এ কে আজাদ

Update Time : ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫