ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা?

জাকের আলীর ৬ ছক্কার ঝোড়ো ইনিংসে বাংলাদেশের ১৮৯ রানের বড় পুঁজি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ১৪৯ Time View

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার মিশনে জাকের আলীর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। অর্থাৎ সিরিজের তৃতীয় ও শেষ জিততে হলে ১৯০ রান করতে হবে ক্যারিবীয়দের।

কিংসটাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সৌম্য সরকারের বদলে ওপেন করতে নেমে ঝোড়ো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ আসে তার ব্যাট থেকে।

লিটন অবশ্য ১৩ বলে ১৪ করেই আউট হয়ে যান। তানজিদ তামিম করেন ৯ বলে ৯। মাঝে ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলে দিয়ে যান মেহেদী হাসান মিরাজ। এরপর জাকেরের ওয়ান ম্যান শো।

৪১ বলে ৩ চার আর ৬ ছক্কার মারে ৭২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ১৮৯ পর্যন্ত পৌঁছে দেন জাকের। একটি করে চার-ছক্কায় ১২ বলে ১৭ করেন তানজিম হাসান সাকিব।

Tag :

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ

জাকের আলীর ৬ ছক্কার ঝোড়ো ইনিংসে বাংলাদেশের ১৮৯ রানের বড় পুঁজি

Update Time : ০২:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪