ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৈঠকে সংস্কার প্রস্তাবের এখনো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর আগে দ্বিতীয় পর্যায়ের ছয়টি বৈঠকে ৯টি এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিনিময় হয়েছে।

গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে দলগুলো একমত হয়।

বিএনপি জানিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকার বিধানে তারা একমত, তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয়। দলটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আলাদা কমিটির প্রস্তাবের বিরোধিতাও করেছে।

এদিকে, সংবিধানের মূলনীতি সংক্রান্ত প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানা গেছে।

আজকের বৈঠকে এ বিষয়গুলোর চূড়ান্ত নিষ্পত্তির চেষ্টা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ

Update Time : ০৪:৪৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫