ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

জানুয়ারির শুরুর দিকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে

অন্যান্যবার ডিসেম্বরে শীত জাঁকিয়ে বসলেও এবারের চিত্র ভিন্ন। ডিসেম্বরের শেষদিকে এসেও শীতের তেমন প্রভাব নেই। বরং বিগত কয়েকদিন ধরে মেঘের কারণে দিনে শীত ও রাতে কিছুটা গরম অনুভূত হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৯-৩০ ডিসেম্বরের দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। জানুয়ারির শুরুর দিকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) মেঘ কেটে যাওয়ায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আর দেশের অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আগামী তিন দিন আবহাওয়ার তেমন পরিবর্তন দেখা যাবে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনে ঠান্ডা এবং রাতে তুলনামূলক গরম অনুভূত হচ্ছিল। এখন তেমন থাকবে না, তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। তবে কুয়াশা কুয়াশা ভাব থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

জানুয়ারির শুরুর দিকে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা আছে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা থাকবে।

Tag :
জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র

জানুয়ারির শুরুর দিকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে

Update Time : ০১:০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩