ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে  ১৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বুধবার (২৯ জুলাই) তিনি এ তথ্য নিশ্চিত করেন। খবর এপি নিউজের।

প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধারকাজ এখনও চলছে।

তিনি জানান, নিহতদের পাশাপাশি আরও অনেক মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এই ধসের ঘটনা ঘটে। এছাড়া একটি কাগজ কারখানার বিশাল চিমনিও ভেঙে পড়ে।

দেশটির দমকল বিভাগের তথ্য অনুযায়ী, কাশিমা শহরের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। এদিকে, নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ইয়াতসুশিরো কারখানায় একটি চিমনি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে কুমামোতোর জরুরি উদ্ধারকারী দল।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগই কুমামোতো প্রিফেকচারের বাসিন্দা। এছাড়া পাশের নাগাসাকি প্রিফেকচারেও সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

Tag :
জনপ্রিয়

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

Update Time : ০৪:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬