ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা

জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) আইনপ্রণেতারা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোটের মাধ্যমে নিজেদের নতুন নেতা নির্বাচিত করেন এলডিপি আইনপ্রণেতারা। জাপানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এলডিপি, তাই দলের নতুন নেতাই হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

গত দুই সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্বে আসতে প্রচারণা চালিয়েছেন ৯জন প্রার্থী। শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। সেখানে ৭৩৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা তাকাইচিকে পরাজিত করেন ইশিবা।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘোষণা দিয়েছিলেন দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের এই নির্বাচনে লড়বেন না তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে পরবর্তী তিন বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপর জাতীয় নির্বাচনে জিতে একই বছরের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হন তিনি।

সূত্র: রয়টার্স

Tag :

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা

Update Time : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪