ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে সিটিটিসি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ২১৮ Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এ বিষয়ে সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, গতকাল রাতে জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোন মামলায় জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে দ্রুত।

এরআগে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ আটকের অভিযোগ করে বলেন, ‘সোমবার দিবাগত রাত ২টার দিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে পুলিশ তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান আমরা পাইনি। তাকে কোথায় নেওয়া হয়েছে, তিনি কেমন আছেন কিছুই জানতে পারছি না।’

জামায়াত আমিরের সম্পর্কে জানতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলেও জানান  শফিকুল ইসলাম মাসুদ।

জামায়াত আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।

উল্লেখ্য, শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে বছর তিনেক আগে শপথ নেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন শফিকুর রহমান।

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে সিটিটিসি

Update Time : ০৯:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২