ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ জন, শপথ সন্ধ্যায় আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

জুলাই গণঅভ্যুথানের ঘোষণাপত্রের মধ্য দিয়ে ৭২ এর সংবিধানের কবর রচিত এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ১৫০ Time View

জুলাই গণঅভ্যুথানের ঘোষণাপত্রের মধ্য দিয়ে ৭২ এর সংবিধানের কবর রচিত এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান হাসনাত।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণ-অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। গণ-অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং ’৭২-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে, তার একটি দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ’৭২-এর সংবিধানের কবর রচিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের আকাঙ্ক্ষা ঘোষণার ৩১ ডিসেম্বর মানুষ শহীদ মিনারে জড়ো হবে।

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরো আগেই ঘোষণার প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে আশানুরূপ সহযোগিতা মেলেনি।

জুলাই প্রক্লেইমেশন অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গতকাল অনলাইনে ক্যাম্পেইন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও জাতীয় নাগরিক কমিটি। আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে জাতীয় শহীদ মিনারে।

Tag :

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই গণঅভ্যুথানের ঘোষণাপত্রের মধ্য দিয়ে ৭২ এর সংবিধানের কবর রচিত এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে

Update Time : ১০:০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪