ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেনারেল আজিজের ২ ভাইয়ের এনআইডি বাতিল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬৭ Time View

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের নামে ইস্যু করা চারটি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মো. মাহবুব আলম তালুকদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মো. মাহবুব আলম তালুকদার জানান, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ ছাড়া তাঁরা ঠিকানাও পরিবর্তন করেছেন। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।

বাতিলের কারণে এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনো সুবিধাই পাবেন না বলেও জানিয়েছেন তিনি।

হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের করেছিল কমিশনের এনআইডি শাখা।

২০১৯ সালে হারিছ আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন।

Tag :

জেনারেল আজিজের ২ ভাইয়ের এনআইডি বাতিল

Update Time : ১২:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪