জয়ের ধারা অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। ৭ উইকেটে লঙ্কানদের হারিয়ে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করতে অস্ট্রেলিয়া খরচ করেছে ১৭ ওভার ও তিন উইকেট।
প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে বৃহস্পতিবার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা। এ ম্যাচে টস জিতেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। বৃহস্পতিবার ম্যাচ জিতে অস্ট্রেলিয়া টপকে গেল শ্রীলঙ্কাকে।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।
শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুশমন্থ চামেরা, লাহিরু কুমারা, মহীশ থিকশানা।
অনলাইন ডেস্ক 























