ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি

টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশকে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • ৩১২ Time View

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের হাই ভোল্টেজ ম্যাচে রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশকে। এই ম্যাচ দিয়েই সুপার টুয়েলভ পর্ব শুরু হলো প্রথম রাউন্ড খেলে কোয়ালিফাই করা দুই দল।

দুই দলের জন্যই এই ম্যাচ জয়ের ছন্দ ধরে রাখার লড়াই। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশ জয় পেয়েছে দুটি ম্যাচে। স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় প্রবল সমালোচনার মুখে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় টাইগাররা। অন্যদিকে ‘এ’ গ্রুপে দাপটের সাথে তিনটি ম্যাচ জিতেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।

জয়ের ছন্দ ধরে রাখতে দুই দলই উইনিং কম্বিনেশনে যথাসম্ভব আস্থা রাখতে চাইবে। তবে উইকেট স্পিন বান্ধব হলে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। চোটের কারণে লঙ্কান স্পিনার মাহিষ থিকশানা খেলতে না পারলে কপাল খুলতে পারে আকিলা ধনঞ্জয়ার।

অতীতে এই দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১১ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ৭ ম্যাচে জয় পায় শ্রীলংকা। আর ৪ ম্যাচে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে,বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা ও দুষ্মন্ত চামিরা।

Tag :

হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশকে

Update Time : ১০:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১