আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের হাই ভোল্টেজ ম্যাচে রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশকে। এই ম্যাচ দিয়েই সুপার টুয়েলভ পর্ব শুরু হলো প্রথম রাউন্ড খেলে কোয়ালিফাই করা দুই দল।
জয়ের ছন্দ ধরে রাখতে দুই দলই উইনিং কম্বিনেশনে যথাসম্ভব আস্থা রাখতে চাইবে। তবে উইকেট স্পিন বান্ধব হলে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। চোটের কারণে লঙ্কান স্পিনার মাহিষ থিকশানা খেলতে না পারলে কপাল খুলতে পারে আকিলা ধনঞ্জয়ার।
অতীতে এই দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১১ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ৭ ম্যাচে জয় পায় শ্রীলংকা। আর ৪ ম্যাচে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে,বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা ও দুষ্মন্ত চামিরা।
অনলাইন ডেস্ক 























