ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

টানা তিনবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেনে জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়কে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে টানা তিনবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেনে জয়। তবে আগের মতোই তিনি অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এরআগে গত বছরের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেন।

২০১৪ সালে সরকার গঠনের পর জয়কে প্রথমবার প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়।

তথ্যপ্রযুক্তি পেশাদার হিসেবে পরিচিত সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর করেছেন। আর কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়েছেন যুক্তরাষ্ট্র ও ভারতে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টানা তিনবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেনে জয়

Update Time : ১২:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪