ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

টানা ১৬ দিন সংস্কার কাজ শেষে আজ খুলছে পোস্তগোলা সেতু

টানা ১৬ দিন সংস্কার কাজ শেষে ঢাকার অন্যতম প্রবেশপথ বুড়িগঙ্গা নদীর ওপর পোস্তগোলা সেতু আজ শনিবার (৯ মার্চ) সকাল থেকে চালু হচ্ছে। আবার আগের মতোই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের রাজধানীতে অন্যতম প্রবেশদ্বার খ্যাত এই সেতুর সংস্কার কাজ শুরু হয় ২২ ফেব্রুয়ারি থেকে। সংস্কার চলে ৮ মার্চ পর্যন্ত। ৯ মার্চ থেকে এই সেতু দিয়ে যানচলাচল স্বাভাবিক হচ্ছে।

কার্যক্ষমতা বাড়াতে পোস্তগোলা সেতু সংস্কার কাজ করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প সেতু অর্থাৎ বাবু বাজার সেতু দিয়ে চলাচল করতে বলা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সবুজ উদ্দিন খান গণমাধ্যমে জানান, শনিবার থেকে যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে।

তিনি বলেন, শনিবার ভোর ৬টা থেকে সেতুতে চলবে সব ধরনের যানবাহন। মাইক্রো কংক্রিট দিয়ে সংস্কার করা হয়েছে পোস্তগোলা সেতুর ক্ষতিগ্রস্ত দুটি গার্ডার। এর ফলে আয়ুস্কাল শেষ না হওয়া পর্যন্ত আর সেতুর সংস্কার কাজে হাত দিতে হবে না।

সড়ক ও জনপথ বলছে, এই মেরামতের কারণে ফের আগের অবস্থায় ফিরে এসেছে এই সেতু। সংস্কারে খরচ হয়েছে অন্তত ২ কোটি টাকা।

২০২০ সালের জুনে বুড়িগঙ্গার সদরঘাটে ডুবে যায় লঞ্চ মর্নিং বার্ড। পোস্তগোলা সেতুর নিচ দিয়ে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যাওয়ার সময় ধাক্কা দেয়। এতেই ক্ষতিগ্রস্ত হয় সেতুর গার্ডার। এরপর দফায় দফায় করা হয় সংস্কার।

এর আগে এক গণ বিজ্ঞপ্তিতে সড়ক ও জনপথ বিভাগ জানায়, পোস্তগোলা সেতুর রুটিন সংস্কারের অংশ হিসেবে রেট্রোফিটিং ও দুটি গার্ডার মেরামত শুরু হয়েছে গত ২২ ফেব্রুয়ারি থেকে। সংস্কার কাজের জন্য পোস্তগোলা ব্রিজ বন্ধ থাকতে পারে ৮ মার্চ পর্যন্ত।

মেরামত চলাকালীন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তর।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

টানা ১৬ দিন সংস্কার কাজ শেষে আজ খুলছে পোস্তগোলা সেতু

Update Time : ০৪:৩৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪