ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে পেল টানা চতুর্থ জয় পেল

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলে যাওয়া পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে পেল টানা চতুর্থ জয়। সুবাদে গ্রুপ-২ থেকে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হলো তাদের।

আবুধাবিতে মঙ্গলবার আসরের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে নাবিমিয়াকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটে ১৪৪ রান করতে পারে নামিবিয়া। ডেভিড উইসে ৩১ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন। ক্রেইগ উইলিয়ামস ৩৭ বলে ৪০ রান করেন।

পাকিস্তানের পক্ষে ১টি করে উইকেট নেন হাসান আলি, ইমাদ ওয়াসিম, হারিস রউফ ও শাদাব খান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম গড়েন ১১৩ রানের উদ্বোধনী জুটি। শেষ দিকে দারুণ খেললেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। সুবাদে ২ উইকেটে ১৮৯ রানের পুঁজি গড়ে পাকিস্তান।

শেষ ১০ ওভারে স্কোর বোর্ডে ১৩০ রান যোগ করে পাকিস্তান। ১৬ ওভার শেষে দলটির স্কোর ছিল ২ উইকেটে ১২৭। অর্থাৎ শেষ ৪ ওভারে পাকিস্তান তুলেছে ৬২ রান। শেষ ওভারে রিজওয়ান একাই নেন ২৪ রান।

১৫তম ওভারের দ্বিতীয় বলে বাবরকে ফিরিয়ে জুটি ভাঙেন ডেভিড ভিসা। ৩৯ বলে ফিফটি পূরণ করা বাবর শেষ পর্যন্ত ৪৯ বলে ৭ চারে ৭০ রান করেন। চলতি আসরে বাবরের এটি তৃতীয় ফিফটি।

বাবর ফেরার পরের ওভারেই ফিরে যান ফখর জামান। ৫ বলে ৫ রান করা এই বাঁহাতিকে ফেরান জন ফ্রাইলিঙ্ক। এরপর উইকেটে এসে ঝড় তোলেন মোহাম্মদ হাফিজ। ১৬ বলে ৫ চারে ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি।

অন্যদিকে রিজওয়ান ৫০ বলে ৭৯ রানে অপরাজিত থেকে যান। ৮ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। আসরে এটি তার দ্বিতীয় ফিফটি। ম্যাচসেরার পুরস্কারও তার হাতে উঠেছে।

ভারতকে ১০ উইকেটে হারিয়ে আসর শুরুর পর নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। রবিবার সুপার টুয়েলভ পর্বের স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে দলটি। অন্যদিকে নামিবিয়া শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। তিন ম্যাচে দুই হারে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নামিবিয়াকে হারিয়ে পেল টানা চতুর্থ জয় পেল

Update Time : ০৩:৩৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১