ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

হারারে টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত অপরাজিত দেড়শ রানের ইনিংস খেলার পর মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। বিসিবির কেউই বিষয়টা জানত না। এমনকী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এসব খবর নিয়ে মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ হারারে টেস্টের পঞ্চম দিন মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে গার্ড অফ অনার দিয়েছেন তার সতীর্থরা। টেলিভিশন সম্প্রচারেও মাহমুদউল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা।

দলের মহাবিপদের সময় ঠাণ্ডা মাথায় তিনি পরিস্থিতি সামাল দিতে পারতেন। দলকে নিয়ে যেতেন নিরাপদ অবস্থানে। ১৬ মাস পর সাদা পোশাকে ফিরে চলতি হারারে টেস্টেও তিনি তাই করেছিলেন। দলের মহাবিপদের সময় ব্যাট হাতে খেলেন দেড়শ রানের অসাধারণ ইনিংস। বাংলাদেশ দল এখন হারারে টেস্ট জয়ের পথে। অথচ জিম্বাবুয়ে যাওয়ার আগে এই মাহমুদউল্লাহই নাকি বিসিবিকে লিখিতে দিয়েছিলেন যে, তিনি সব ফরম্যাটে খেলতে চান।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

Update Time : ০৯:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১