ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে না

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ৩৮৮ Time View

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে। মেলা হলে মানুষের সমাগম বেশি হবে এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে—এমন বিবেচনা রেখেই এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে । সংবাদ মাধ্যমকে ইপিবির সূত্রটি জানিয়েছে, প্রধানমন্ত্রী আপাতত মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন। তবে কবে আয়োজন করা হবে বা এ বছর হবে কিনা সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে সূত্রটি।

এর আগে রাজধানীর পূর্বাচলে ২৬তম ঢাকা বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই ১৭ মার্চ থেকে এবারের মেলা শুরু করা যায় কি না, সেই বিষয়টি মাথায় রেখে কাজ এগিয়ে নেয়া হচ্ছিল। পূর্বাচলে মেলার জন্য নির্ধারিত স্থান বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ছাদের নিচে মেলা কীভাবে আয়োজন করা হবে, সে সব কাজই এগিয়ে নিচ্ছিল সংস্থাটি।

বাণিজ্যমন্ত্রণালয় সূত্রে জানানো হয় যে , ‘বলা যায় যে আপাতত স্থগিত। তবে আগামীকাল দুপুরে চূড়ান্ত কথা বলা যাবে।’

ইপিবি সূত্রে জানা গেছে, পূর্বাচলে ২০ একর জমির ওপর বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নির্মাণকাজ শেষ হয়েছে। সেখানে ৯ বর্গফুট আয়তনের ৮০০টি স্টল রয়েছে।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে না

Update Time : ০৬:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১